নিজস্ব প্রতিবেদক:-
মানবতার সেবায় সংগঠন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এ সংগঠনটি অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় মুন্সিগঞ্জ শিল্প কলা একাডেমি চত্বরে মানবতার সেবায় সংগঠন” এর ব্লাড ক্যাম্পেইন,পরিচয় পর্ব,একে অপরের সাহায্যে এগিয়ে আসার উদ্বুদ্ধ নিয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার সেবায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান ভূঁইয়া,সাধারণ সম্পাদক সাজ্জাদ,আইটি অপারেশন বিভাগ প্রধান মারিয়া ইসলাম রোজা,ব্লাড ম্যানেজ সম্পাদক জান্নাত ইসলাম জয়া,
সহ ব্লাড ম্যানেজ সম্পাদক হৃদয় হাসান,সহ ব্লাড ম্যানেজ সম্পাদক ফয়সাল আহামেদ দিপু,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিয়াম,কার্য নির্বাহী সদস্য ইশিতা জাহান।
উল্লেখ্য,অনুষ্ঠানে অনেকেই উপস্থিত না থাকতে পেরে ভার্চুয়াল ভাবে স্বাগত ও অভিবাধন জানিয়ে আগামীতে মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় বিশ্বাস প্রত্যয় ব্যক্ত করেন।