মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিভালবারসহ দুই পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা । শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে ।
আটককৃতরা হলেন, সিরাজদিখান উপজেলার তেলিপাড়া গ্রামের তালেবর সরকারের পুত্র মো.সুমন মিয়া(৩২) ও সিরাজদিখান উপজেলার সুখের ঠিকানা এলাকার আসাদুজ্জামানের পুত্র আয়াত মাহবুব (৩৫)
এ তথ্য নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মো.মোস্তাফিজুর রহমান রিফাত তিনি বলেন, উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহের আলী
সাহেবের মোটর সাইকেল ছিনতাইকালে পালিয়ে যাওয়ার সময় একটি রিভালবারসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
ইউপি সদস্য মেহের আলী জানান, শনিবার বিকালে আমার নিজ বাড়ী দক্ষিন রাজানগর থেকে একটি মোটর সাইকেলে দুই ছিনতাইকারী এসে আমার মোটর সাইকেলটি ছিনতাই করতে গেলে আমি টের পেয়ে যাই ,আমাকে দেখে ওরা দ্রুত ওদেও মোটরসাইকেলযোগে পালিয়ে যায় ,
পরে আমিও আমার মোটর সাইকেল নিয়ে ওদের পিছনে ধাওয়া করি। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় গিয়ে জনতার সহযোগীতায় ওদের আটক করে পুলিশে দেই ।
সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম বলেন, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকা পরিচালনা করে আসছিল ওরা । ওদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।