মুন্সীগঞ্জে আজকের দর্পণ পএিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুন্সীগঞ্জ  প্রতিনিধি :

মুন্সীগঞ্জে জাতীয় দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠানটি পালন করা হয়।

এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ শহর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো.মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা নারী-শিশু আদালতে স্প্রেশাল পিপি অ্যাডভোকেট লাভলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দিপু, বর্তমান সহ-সভাপতি মো. গোলজার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান, সাবেক সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মো. রতন, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, সময়ের আলোর জেলা প্রতিনিধি জুয়েল রানা,

প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসাইন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. হাসান জুয়েল, কবি অর্ণব মাসুদ, দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি শ্রীকান্ত দাস, দৈনিক রজত রেখা পএিকার নিজস্ব প্রতিবেদক নাজির হোসেন,বাংলা টিভির ও গণমু‌ক্তি জেলা প্রতিনিধি রুবেল মাদবর,

 

হাটলক্ষীগঞ্জ নূরে মোহাম্মদ (সা:) মাদ্রাসার প্রিন্সিপাল মো: জিন নূরাইন হোসেন,৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দলের সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো: সিপন প্রমূখ।

মুন্সীগঞ্জ