রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক এস এম শফিকুজ্জামান বলেছেন, ব্যবসায়ীদের উনি অতি মুনাফার লোভেই দেশকে জিম্মি করা হচ্ছে, দেশের সাধারণ সতেরো কোটি মানুষ ভুক্তভোগী হচ্ছে।
কয়েকদিন পর পরই আলুর দাম তেলের দাম পেঁয়াজের দাম সহ বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধি করা হচ্ছে ।
দুদিনের মধ্যে এক একটি পণ্যের দাম থেকে ২ গুণ বেড়ে যাচ্ছে। এর পেছনে অসৎ কিছু চক্র কাজ করছে, এদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ।
অনেক ভালো কথা বলা হয়েছে কিন্তু সেখানে কাঙ্খিত ফলাফল পাওয়া যাচ্ছে না , সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা এখন কঠিন থেকে কঠোর অবস্থায় যাব। এতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
শনিবার বিকেলে আলুর দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা কোল্ড স্টোরেজ মালিক ব্যবসায়িক প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ে অংশী জনের সাথে
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময়ে সভায় এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, এখন হিমাগার পর্যায়ে পাইকারিভাবে ২৭ টাকা ধরেই আলু বিক্রি করতে হবে। প্রতিটি হিমাগারেই রশিদ ছাড়া আলু বিক্রি না করার নির্দেশনা সম্বলিত ব্যানার টাঙ্গাতে হবে ।
কেউ যদি এই দরে বিক্রি করতে না চায় তাহলে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের মাধ্যমে এ আলু এই দরে বিক্রি করা হবে । কোনভাবেই অতিরিক্ত মুনাফা অর্জন করা যাবে না ।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, গত বছরও আলুর উৎপাদন ভালো হয়েছে এ বছরও আলুর উৎপাদন ভালো হয়েছে , কিন্তু কিছুদিন যাবতীয় আলুর দাম বেড়েই চলছে ।
একটি অসাধু চক্র দেশকে জিম্মি করে তুলছে। যারা অসৎ ব্যবসায়ী রয়েছেন তাদের সন্তান রয়েছে তারা ওই স্কুলে যায় । তাদের মধ্যেও প্রভাব পরে।
যারা সৎ ব্যবসায়ী রয়েছেন তাদের দায়িত্ব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। আমাদের তথ্য দিন আমরা সরকারিভাবে যথাযথ ব্যবস্থা নিবো।
সভায় পুলিম সুপার মো: আসলাম খান সহ জেলাপ্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।