ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে সারা বাংলা ৮৮ এর মশারি বিতরণ
 মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
ডেঙ্গু প্রতিরোধে সারা বাংলা এসএসসি  ৮৮ ব্যাচ ফাউন্ডেশনের আয়োজনে, মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মশারি বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় হাসপাতালে ডেঙ্গু কর্ণারের রোগীসহ অন্যান্য রোগীদের মাঝে মশারি বিতরণ করেন ৮৮ ব্যাচের বন্ধুরা।
এর আগে সারা বাংলা ৮৮ এর সাথে একাত্বতা ঘোষণা করে বিডি ক্লীন সংগঠন  হাসপাতাল কম্পাউন্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের মডারেটর শাহানা পারভীন বিথী, সারা বাংলা ৮৮ মুন্সীগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর মো. মনির হোসেন,
মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুমার মৃদুল দাস, মহসিন দেওয়ান লিটন, মহিবুল ইসলাম, নজরুল ইসলাম বাবুল,  আরিফ হোসেন, রেবা আক্তার, মাহবুব আলম বাবু প্রমুখ। #