সংঘাতপূর্ণ ইউনিয়নে বিস্ফোরকের ব্যবহার রোধে সভা
রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জঃ মাদকদ্রব্য রোধ, বাল্যবিবাহ, যৌতুক নিরোধ, ইভটিজিং, বিস্ফোরকের ব্যবহার রোধ সহ বিভিন্ন গ্রামের বাহিরে থাকা গ্রামবাসিকে গ্রামে যার যার বাড়ীতে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে মোল্লা কান্দি ইউনিয়ন ওপেন হাউজে’ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন টির সকল অপরাধমূলক কাজ না করার ব্যাপারে উপস্হিত সকলেই একমত পোষণ করেন। এছাড়াও বাড়িঘর ছাড়া মানুষদের বাড়িতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আনসারউজ্জামান,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রিপন পাটোয়ারি,সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা,
মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ খান,ইউনিয়ন টির পুরুষ ও সংরহ্মিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্য, সহ স্হানীয় আওয়ামী লীগ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।