মোঃ জাফর মিয়া, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পদ্মা সেতু দিয়ে আজ থেকে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হয়েছে। বেলা ১১ টা ২৫ মিনিটে পদ্মা সেতুতে ওঠে পরীক্ষামূলক ট্রেনটি। এতে করে নতুন দিগন্তে প্রবেশ করল বাংলাদেশ।
পরীক্ষামূলক ট্রেনটি আগামী ১০ই অক্টোবর পূর্ণাঙ্গভাবে রেল চলাচল উদ্বোধনের আগ পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলাচল করবে। স্বাধীনতার পর মুন্সীগঞ্জের উপর দিয়ে এই প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে উৎসবের আমেজ বিরাজ করছে মুন্সিগঞ্জের মানুষের মাঝে।
ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরদিপুররে ভাঙ্গা রেলওয়ে স্টেশনরে উদ্দেশ্যে যাত্রা শুরু ট্রেনটি । এর মধ্যদয়িে র্দীঘদিনের স্বপ্নপূরণ হয়েছে পদ্মাপাড়ের মানুষের । বৃহস্পতবিার সকাল ১০টা ৮ মিনিটে পরীক্ষামূলক একটি ট্রনে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে।
ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা র্পযন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেয় । পরীক্ষামূলক এই র্কাযক্রম চলবে ১০ অক্টোবর র্পযন্ত। পরীক্ষামূলক ট্রেনে যাত্রী হিসাবে র্কাযক্রম র্পযবেক্ষণ করছেন রলে পথি মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আরও রয়েছেন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমটিরি সদস্যরা এবং রেলওয়রে র্ঊধ্বতন র্কমর্কতারা।
পদ্মা সতেু রেল সংযোগ প্রকল্পের পরচিালক মো. আফজাল হোসনে জানিয়েছেনে, ঢাকার কমলাপুরের রেল স্টেশন থেকে ভাঙ্গা জংশন র্পযন্ত প্রায় ৮২ কিলোমিটার রেল পথের কাজ পুরোপুরি শেষ।
শুরুতে মাওয়া প্রান্তে মাওয়া স্টেশন, পদ্মা সেতু পার হওয়ার পর পদ্মা স্টেশন এবং ভাঙ্গা জংশন স্টেশন র্পযন্ত রেল চলাচল করবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পরে ব্যয় হবে প্রায় ৩৯ হাজার কোটি টাকা।