লৌহজংয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিংকি রহমান, লৌহজং মুন্সীগঞ্জঃ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

লৌহজং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ পিন্টু এর সভাপত্বিতে এবং লৌহজং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির,

উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন বেপারী ,মুন্সিগঞ্জ জেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিদ্যুৎ আলম মোড়ল,

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন জুয়েল ঢালী, মোঃনাজিম মাতাবর সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিলের পর গণভোজের আয়োজন করা হয়।