আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিমতলা আবাসন হাউজিংয়ে বিদ্যুতের খুটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।
রোববার ২৭ আগষ্ট বিকাল ৫ টার দিকে
উপজেলার কেয়াইন ইউনিয়নে মির্জাকান্দা নিমতলা আবাসন হাউজিংয়ে এঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভাওসার গ্রামের মৃত গনি মিয়া তোলা মিয়া (৫০)টাংগাইল জেলার মধুপুর উপজেলার জলছত্র গ্রামের মৃত শিতলের ছেলে পলাশ (৪৫)।এরা দীর্ঘদিন যাবত নিমতলা আবাসন হাউজিংয়ে কর্মরত ছিলেন।বর্তমানে কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের মোক্তার হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী জানান , নিহত দুজন প্রায় ৫ বছর যাবৎ মাসিক বেতনে নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পনীতে কর্মরত ছিল। রোববার বিকালে বিদ্যুতের খুটি পরিস্কার করার সময় তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যায় ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছি।
নিমতলা আবাসন নামে হাউজিং কোম্পানীর একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও ফোন রিসিভি করেননি।