আধারা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে দিনমজুর ও অসহায়, দুস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ।

বৃহস্পতিবার দুপুরে চিতলিয়া বাজার সংলগ্ন মাদরাসা- ই- রশীদিয়া দারুল উলূম মাদরাসার আঙ্গিনায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাষ্টারের তত্বাবধানে আধারা ইউনিয়ন আওয়ামীলীগ ,

যুবলীগ,ছাত্রলীগ উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। আয়োজিত দোয়া মাহফিলে আধারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজীমোহাম্মদ ফয়সাল বিল্পব।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, সদর থানা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া,চিতলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জহির হোসেন,সদর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ্যাড. সাইফুল আলম স্বপন, ফাইম সরদার,

মহিলা ইউপি সদস্য রানী বেগম,যুবলীগ নেতা রাসেল সরদার প্রমুখ। দোয়া মাহফিলের পরে খাবার বিতরণ করেন পৌর মেয়র হাজীমোহাম্মদ ফয়সাল বিল্পব।