১৫ ই আগস্ট আরেকটি কারবালা মত নির্মম ঘটনা সংগঠিত হয়েছে মেয়র হাজী ফয়সাল বিপ্লব

রু‌বেল ম‌াদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব বলেছেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে আরেকটি কারবালার মত নির্মম হত্যা সংগঠিত হয়েছে।

সেই নির্মমহত্যার সাথে জড়িত সন্ত্রাসী গুষ্টিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এখন প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনিত করতে চায়।

তিনি আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার চরাঅঞ্চলের শিলই ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তার বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মৃধার সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বেপারী,

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুমন মৃধা, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাশেম বেপারী,ইউপি সদস্য হানিফ তেওয়ান, মোতালেব বেপারী,দিল মোহাম্মদ বেপারী,ওসমান গনি সর্দার, ফিরোজ আলম বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ দের ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সৈনিকদের রুহের মাগফেরাত ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।