নিজস্ব প্রতিবেদক:
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টঙ্গীবাড়ী উপজেলায় স্মরণকারী সবচেয়ে শোক র্যালি অনুষ্ঠিত হয় সোমবার।
মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির আহ্বানে উপজেলা আওয়ামীলীগের শোকর্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা।
এদিকে এই শোক র্যালিতে হাসাইল-বানারী ইউনয়নের থেকে যোগ দেয় স্থানীয় তৃণমূল আওয়ামীলীগের ৩হাজার নেতাকর্মী।
দুপুরে হাসাইল-বানারী ইউনিয়নের আওয়ামীলীগ ও অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শোক র্যালী অনুষ্ঠিত হয়। পরে র্যালিটি উপজেলা আওয়ামীলীগের র্যালিতে যোগ দেয়।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম নাদিম,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির ফকির, হাসাইল বানারী ইউনিয়নের সহ সভাপতি উসমান মেলকার,
যুবলীগ সভাপতি তাইজুল মুন্সি, সাধারণ সম্পাদক ইকবাল গাইন,যুবলীগ নেতা মো: রাসেল মেলকার, সাবেক চেয়ারম্যান আব্বাস শেখ,
জয়নলা খালাসি, আওয়ামীলীগ নেতা কামরুল রাড়ী, সাবেক মেম্বার নুরুল আমিন মান সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।