মুন্সিগঞ্জ সদ‌রে নতুন ইউএনও আফিফা খান

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আফিফা খান।

তিনি বিদায়ী ইউএনও হোসাইন মুহাম্মদ আল জুনায়েদের স্থলাভিষিক্ত হলেন। বোরবার দুপুরে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ইউএনও।

ইতিপূর্বে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আফিফি খান ২০১৬ সালের ১ জুন বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার(ভূমি) নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও বন্দর উপজেলায় কাজ করেন।
আফিফা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৩৪তম ব্যাচের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলায়।