মুন্সীগঞ্জে মাসব্যাপী চল্লিশ হাজার গাছের চারা বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
শোকের মাসে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাসব্যাপী ৪০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। উপজেলা পরিষদের আয়োজন উদ্বোধনের প্রথম দিনে ৫টি মাধ্যেমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৬০০টি ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দুপুর দিকে টঙ্গীবাড়ী উপজেলার পরিষদের সামনে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এর উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির কাছ থেকে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা বেজায় খুশি।
এই মাসব্যাপী কর্মসূচির মধ্যে টঙ্গীবাড়ী উপজেলার ৯০টি প্রামারি স্কুল, ১২টি মাধ্যমিক স্কুল, ৫টি মাদ্রাসা ও ৩টি কলেজে পর্যায়ক্রমে দেওয়া হবে এই ৪০ হাজার ফল ও ঔষধি গাছের চারা। জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলাকে সবুজয়ান করতে এমন উদ্যোগ নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) মু. রাসেদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, আব্দুল্লাহপুর উইনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. রহিম, কে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।