মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে খিদিরপাড়া ইউনিয়নের দাইরপাড়ায় কৃষক ইয়ার আলী শেখের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছেন শত শত নারী পুরুষ।
সোমবার বেলা ১১ টায় দাইরপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এ সময়ে হত্যাকারী আব্দুল হামিদ শেখ,তার পুত্র মুক্তার শেখ,হোসেন ওরফে সবুজ ইয়াকুব নিশাদ জয়ের ফাঁসীর দাবীতে শ্লোগান দেয় মানববন্ধন আসা লোকজন।এ সময়ে শ্লোগানের পাশাপাশি নিহত পরিবারের কান্নায় আকাশ বাতাশ ভাড়ী হয়ে উঠে।
এ সময়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য শেখ বুলবুল আহম্মেদ, আব্দুল রউফ ব্যাপারী,রমজান ব্যাপারী,আতিকুর রহমান খান,আবুল শেখ,মোঃকামাল হোসেন,মোশাররফ হোসেন,নিহতের মা সাফিয়া খাতুন, বড় ভাই ইউসুফ আলী শেখ,চেরাগ আলী শেখ,
ছোট ছেলে রিদয় হোসেন,(২২)মেয়ে মিম আক্তারসহ আরো অনেকেই। উল্লেখ গেলো ১৪ জুলাই পাওনা টাকা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে দুবৃত্তরা।
এ ঘটনার ঐ দিনিই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
তাং২৪.০৭.২৩ইং