ঢাকা বিভাগীয় তরুণ্যোর জয় যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের উন্নতিকরণে ঢাকা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে টং‌গিবা‌ড়ি উপজেলা আওয়ামী যুবলীগ।

শুক্রবার বিকা‌ল ৪টায় বেতকা চৌরাস্তা এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও পদ যাত্রারসহ বিভিন্ন কর্মসূচির নামে হামলা ভাংচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে ও সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিরোধের আহবান জানিয়ে

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনিবাহী সদস্য মুজিবুর রহমান (মুজিব), এসময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মোঃ আব্দুর রহমান জীবন।


ভারপাপ্ত সভাপ‌তি বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ মুন্সীগঞ্জ জেলা শাখা মোঃ শাহজাহান খান,  বাংলাদেশ আওয়ামী যুবলীগ টংগিবাড়ী উপজেলা শাখা মোঃ রেজাউর রহমান ডিউক এর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ টংগিবাড়ী উপজেলা শাখা আতিকুর রহমান শিল্পীর সঞ্চালনায়

 

এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন সভাপ‌তি বেতকা ইউ‌নিয়ন আওয়ামী যুবলীগ মোঃ আশরাফ হো‌সেন বাদল, উপস্থিত বক্তব্য রাখেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবীর হালদার, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম মনসুরউদ্দিন,

টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মোল্লা, সাবেক সভাপতি মাসুম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শিপলু দেওয়ান শিপু,

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা উদয়ন স্যান্যাল, সাধ‌ারন সম্পাদক বেতকা ইউ‌নিয়ন আওয়ামী যুবলীগ মোঃ সে‌লিম বেপারী, আব্দুল্লাহপুর ইউ‌নিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম,

সভাপ‌তি কাঠা‌দিয়া শিমু‌লিয়া ইউ‌নিয়ন আওয়ামী যুবলীগ মোঃ জা‌কির হো‌সেন সা‌বেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ মিজানুর রহমান খান, মোঃ আ‌মিন খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় যুবলীগের মধ্যকার সকল বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে আরো সুসংগঠিত হয়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যরে প্রতিহত ও প্রতিরোধের আহ্বান জানান নেতৃবৃন্দ।