মুন্সীগঞ্জে অগ্নিকান্ডে তৈল মিলে পু‌রে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি
রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার কমলাঘাটে  অগ্নিকান্ডে তিন‌টি তৈল এর মিল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ১টা ৩০ মি‌নি‌টের  দি‌কে কমলাঘাট এই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে কমলাঘাট ফায়ার সা‌র্ভিস এ‌সে ৪০‌মি‌নি‌টের প্রোচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে অগ্নিকান্ডে মোঃ জা‌কির হো‌সেন নামের এক ব্যবসায়ীর তৈল মিল সম্পূর্ণ পুড়ে যায়।
এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. জা‌কির হো‌সেন জানান, ‘বিভিন্নভাবে ঋণ করে এ ব্যবসা শুরু করেছি। অগ্নিকান্ডে এখন আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি’।
তিনি আরো জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিছুই বুঝা যাচ্ছে না। দোকানের আয় দিয়ে তাদের সংসার চলত। মিল এর ভিতর তি‌লের খৈল ৬০বস্তা, তিল  ১২ বস্তা, বাদাম দানা বস্তা ১২০বস্তা, পুইলানা দানা ১২০ বস্তা বাদাম খৈল ৩০বস্তা সহ নানারকম পণ্য ছিলো। স্থানীয়রা জানান, কমলাঘাট ফায়ার সার্ভিস খুব তারাতা‌রি আসার কার‌নে বড় ধর‌নের ক্ষ‌তি থে‌কে রক্ষা পে‌য়ে‌ছি।
কমলাঘাট ফায়ার সা‌র্ভিস ষ্টেশর অ‌ফিসার মোঃ আব্দুল ম‌জিদ জানান,  রা‌তে আগুন লাগার ঘটনায় শু‌নে আমরা  ঘটনাস্থ‌লে গি‌য়ে  ৪০‌মি‌নি‌টের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রে আ‌নি। প্রাথ‌মিক ভাবে ধাররা করা হ‌চ্ছে শর্ট সা‌র্কিট থে‌কে এই অ‌গ্নিকা‌ন্ডেট ঘটনা ঘ‌টে‌ছে। প্রাথ‌মিক ভা‌বে ক্ষয়ক্ষ‌তির প‌রিমান ধারনা করা হ‌চ্ছে প্রায় দের লক্ষ টাকার ম‌তো এখ‌নো তদন্ত চল‌ছে তদন্ত শে‌ষে জ‌ানা যা‌বে।