মরিয়ম জাহান সাঈদা, মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে দোয়া, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালিত হয়,
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোহাগ হোসাইন প্রতিষ্ঠাতা সভাপতি আদর্শ রক্তদান সংস্থা-মুন্সিগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন প্যানেল মেয়র মুন্সিগঞ্জ পৌরসভা সোহেল রানা রানু ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সম্মিলিত সাংস্কৃত জোট মুন্সিগঞ্জ মনিরুজ্জামান শরীফ , সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১.২.৩ নং ওয়ার্ড মুন্সিগঞ্জ পৌরসভা নার্গিস আক্তার,
কাউন্সিলর ৬ নং ওয়ার্ড মুন্সিগঞ্জ পৌরসভা আব্দুস সাত্তার মুন্সী, সাংবাদিক নিউজ ৭১ মোঃ জাহাঙ্গীর আলম, এরিয়া ম্যানেজার টিআইবি মাহবুবুর রহমান, সাংবাদিক যমুনা টেলিভি আরাফাত রায়হান সাকিব, সভাপতি ভুবনগড়া ফাউন্ডেশন ফারজান সুমন,
কেন্দ্রীয় প্রচার সম্পাদক স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাঈদ সেলিম , সাধারণ সম্পাদক হিরন কিরন থিয়েটার মোঃ শামীম,
আদর্শ রক্তদান সংস্থা-মুন্সিগঞ্জ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, উপদেষ্টা মন্ডলী সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মোঃ জীবন মাদবর,
প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল হাসান অনিক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শ্রাবণী আক্তার, সদস্য ইকরামুল হাসান রনি, সদস্য ইয়াসিন আরাফাত, সদস্য মোঃ রিফাত, সদস্য মোহাম্মদ সাকিবসহ অন্যান্য প্রমুখ ও বিভিন্ন সংগঠনের থেকে আগত এক ঝাঁক স্বেচ্ছাসেবী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন আদর্শ রক্তদান সংস্থা মুন্সিগঞ্জ সর্বদা মানবতার সেবায় নিয়োজিত আছে এবং থাকবে তিনি আরো বলেন যে কোন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আদর্শ রক্তদান সংস্থার সদস্যবৃন্দ রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমি তাদের মঙ্গল কামনা করছি ও সব সময় পাসে আছি এবং থাকবো।