মুন্সীগঞ্জে ঈদুল আযহা উপল‌ক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
নিজস্ব প্রতি‌বেদকঃ
ঈদুল আযহা উপলক্ষে আদর্শ রক্তদান সংস্থা মুন্সিগঞ্জ এর উদ্যোগে রামপালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
 ১ই জুলাই রোজা শনিবার সকা‌লে রামপালের সুখুবাসপুর ভয়েস ক্লাব ও আদর্শ রক্তদান সংস্থা-মুন্সিগঞ্জ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখুবাসপুর ভয়েস ক্লাব এর উপদেষ্টা মন্ডলী ও দাতা সদস্য হাজী মোঃ হারুনুর রশিদ শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখুবাসপুর ভয়েস ক্লাব এর উপদেষ্টা মোঃ শোয়েব শেখ ও রাকা ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুখুবাসপুর ভয়েস ক্লাব এর উপদেষ্টা মোঃ রাশেদ কবির সোহেল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল সেখ, সদস্য সেখ মনিরুজ্জামান লিটন, সদস্য মোঃ ইকবাল হোসেন, সদস্য মোঃ শুভ ও সদস্য মোঃ নাজমুল সেখ।
আদর্শ রক্তদান সংস্থা-মুন্সিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি সোহাগ হোসাইন, দপ্তর সম্পাদক জীবন মাদবর, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রাবনি আক্তার, সদস্য রনি খাঁন ও সদস্য রায়হান প্রমূখ, এতে দেড়শতাধিক মানুষের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।