মোটরসাইকেল শিখাতে গিয়ে চালকসহ নিহত ২, আহত ১ 
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে মোটরসাইকেল চালানো শিখাতে গিয়ে দুর্ঘটনায় চালকসহ দু-জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার রাত ১০ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের  গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ পুকুর পরে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক জিসান রাজা (১৭) ও তার পেছনে বসা আপন মালত (১৬) ।
গুরুতর আহত রুবেল মালতকে (১৬)  ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা ও আহত সবাই উপজেলার মূলচর গ্রামের বাসিন্দা এবং তারা একে অপরের  প্রতিবেশী বলে জানা গেছে।
স্থানীয় ভাবে জানাযায় , নিহত জিসান রাজা দিঘীরপাড় বাজারের একটি ভাঙ্গারি দোকানে কাজ করে। কিছুদিন আগে সে একটি মোটরসাইকেল ক্রয় করে।
মোটরসাইকেল কিনার পর অপর দুই আরোহীকে মোটরসাইকেলের চালানো শিখাচ্ছিল সে।
শুক্রবার রাতে নিহত জিসান তার ভাঙ্গারির দোকান বন্ধ করে, তার দুই প্রতিবেশীকে মোটরসাইকেলে তুলে দিঘীরপাড় বাজার হতে উত্তর দিকে পুরাবাজারের দিকে যাচ্ছিল। পথমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাত ১০ টার দিকে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে বেশনাল হানিফ মাদবরের পুকুরে পড়ে যায়।
এসময় স্থানীয়রা আহত ৩ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসান রাজা (১৭) ও তার পেছনে বসা আপন মালতকে (১৬) মৃত ঘোষণা করে।
গুরুতর  মোটরসাইকেলের পেছন বসা রুবেল মালতকে৷  (১৬)  আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে প্রেরণ করে।
দিঘিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শাহ আলম  বলেন, নিহতের পরিবারের কেউ কারো বিরুদ্ধে কোন অভিযোগ  না থাকায়  লাশ উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।