সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ 
রু‌বেল মাদবর, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক  তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের  সাবেক বিভাগীয় প্রধান  ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাক্তার মোঃ আবু ইউসুফ ফকির।
সোমবার সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত মুন্সিগঞ্জ-২ সংসদীয় আসন তথা টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার বিভিন্ন এলাকায় এসব লিফটের বিতরণ করা হয়।
এ সময় তিনি সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সকল শ্রেণী পেশার মানুষের সহমর্মিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের বৈপ্লবিক উন্নয়নে  ঈশ্বর্নিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছ একটি চক্র।
 এরা সব সময়ই সরকারের বিভিন্ন উন্নয়নের বিরোধিতা করে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায় । তিনি আরো বলেন,দেশের সকল শ্রেণী পেশার মানুষের নির্ভরতা ও আস্থার পথিক আওয়ামী লীগ।
 তাই দেশের আপামর জনতা  এখন আর ক্ষমতা অন্য কাউকে দেখতে চায় না।  দেশব্যাপী বর্তমান সরকারের  জনপ্রিয়তা দেখে তাদের মাথা ঠিক নেই তাই দেশ ও দেশের বাহীরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মুন্সীগঞ্জ