জিয়াউর রহমান ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া

সিরাজদিখান মুন্সিগঞ্জ সংবাদদাতাঃ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ  জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় উপজেলা রাজানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল আলম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী,

জেলা বিএনপি নেতা মো. জসিমউদ্দীন খান খোকন, আওলাদ হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার মাশরুর হোসেন, দেলোয়ার হোসেন ভূইয়া, সিরাজদিখান উপজেলা বিএনপি নেতা আলী আনসার মোল্লা, খালেক সিকদার, দোলোয়ার হোসেন, আজিজুল হক খান, শাহ আলম ,

সোহেল আহাম্মেদ রানা,  আঃ মান্নান, কামরুল হাসান, ফরহাদ হোসেন বুলেট, কাজি কামরুজ্জামন লিপু, নাফিজ খান,আ.মান্নান বেপারি, নূর ইসলাম মিঠুন শ্রীনগর উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম, সেলিম ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

তারিখঃ ১৯-০৬-২০২৩