ভূরুঙ্গামারীতে তারুণ‍্যের সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

আগামী ১৯ জুন বগুড়ায় দেশ বাঁচাতে তারুণ‍্যের সমাবেশ উলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ জুন) দূপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা জাথীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি রায়হান কবির। বক্ত‍্যব‍্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব আরমান হোসেন,

জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হাসান জুবায়ের হিমেল, ভূরঙ্গামারী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস‍্য সচিব আবদুল্লাহ আল মামুন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।
বক্তারা আগামি ১৯ জুন বগুড়ায় অনুষ্ঠিতব‍্য তারুণ‍্যের সমাবেশ সফল করতে দৃঢ় প্রত‍্যয়ব‍্যাক্ত করেন।
পরে তারা ভূরুঙ্গামারী জামতলা মোড় ও কলেজ মোড়ে পথচারীদের মাঝে লিফলেট বিতরন করেন।
####