রাজ মল্লিক, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০শে মে রোজ মঙ্গলবার সকাল বেলা সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নি এলাকায় এই মিলাদমাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীরমুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়।
মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব জসীমউদ্দীন আহমেদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক জনাব আলহাজ্ব মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর বিএনপির সদস্য -সচিব জনাব ওবায়দুর রহমান বকুল,মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জনাব মুজিবর রহমান দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য-সচিব মো: মাসুদ রানা, মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে ছিলেন মরতুজ আলী হীরা, তাজেদুল ইসলাম, শাহীন মাদবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক৷ কমিটির সদস্য আব্দুর রহমান।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রতন মাহমুদ,মহিউদ্দিন লিটন, মো: মামুন, জুয়েল,সাদ্দাম,ফারুক দেওয়ান, সামাদ, সেন্টু,বাবুল বাঙ্গালী সহ আরো অনেকে।
মিরকাদিম পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদ সুলতান বলেন মিরকাদিম পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ৮ টি স্পটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।