সাইদ হাসান আফরান, গজারিয়া মুন্সীগঞ্জ-
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হোসেন্দী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ দোয়ার ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল হাইয়ের সুস্থতা কামনাসহ দেশবাসীর জন্য দোয়া করেন।
হোসেন্দী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, আজমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের উপদেষ্টা মাসুন খান (ভিপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু (চেয়ারম্যান)। গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব, আব্দুর রহমান শফিক। আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক। উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। গজারিয়া উপজেলা যুবদলের সহ সভাপতি ও হোসেন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মাতাব্বর।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম জমাদার, জাহিদ হোসেন,ছোটন চৌধুরী, মাহফুজ মিয়া,মমিন মৃধা। হোসেন্দী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্যা মোহাম্মদ আলী মোল্লা যুবদলনেতা অহিদুজ্জামান,সেলিম মিয়া,আলী হোসেন,মোহাম্মদ আলী,কিরন সরকার।
ছাত্রদল নেতা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, মাসুম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব,নাদিম মাহমুদ।হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি উজ্জ্বল সরদার।সাধারণ সম্পাদক ফরহাদ। সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মুন্নাসহ প্রমুখ।