মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে মিলাত মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা শহরের উপকন্ঠ মুক্তারপুর থেকে শুরু হওয়ার মিলাদ মাহফিল ও গণভোজ দিনব্যাপী চলে সদর উপজেলার বিভিন্নস্থানে ।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও স্বাধীনতা সংগ্রামে শহীদ সকল বীরযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি কামনা করা হয়।
পৃথক স্থানে আয়োজিত গণভোজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মহিউদ্দিন আহম্মেদ,পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ, সম্পাদক আব্দুল মতিন,যুগ্ম-সম্পাদক মোঃ ডালিম জেলা যুবদলের সভাপতি মজিবর দেওয়ান,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল হাশেমসহ জেলা-উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
পরে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত দোয়া মাহফিল ও গণভোজে অংশনেন