মোঃ জাফর মিয়া , মুন্সীগঞ্জঃ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেছেন জাতীয় পার্টির নেতৃত্বে একটি জোটের অপেক্ষায় রয়েছে জাতীয় পার্টি। আশা করি খুব শীঘ্রই নতুন একটি জোটের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসবে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোট।
তিনি আরো বলেন আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত তারা কেউই দেশের আপামর জনতার ভাগ্য পরিবর্তনে বিন্দুমাত্রও চেষ্টা নেই। এছাড়াও তিনি বলেন ক্ষমতায় আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম এবং অন্যান্য যে ধর্মগুলি আছে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়া লক্ষ্যে কাজ করবে জাতীয় পার্টি।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসষ্টান এলাকার একটি কমিউনিটি সেন্টারে মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। পরে এ এফ এম আরিফুজ্জামান দিদারকে সভাপতি ও মোঃ ফারুক আহমেদ কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটির ঘোষনা দেন৷
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক
মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মাটির জাতীয় নির্বাহী কমিটি নেতা মোহাম্মদ নোমান মিয়া, মুন্সীগঞ্জ জেলা
যুগ্ম আহ্বায়ক,আলহাজ মোঃ জয়নাল আবেদীন,
মোঃ জানে আলম হাওলাদার, জাতীয় পার্টি নেতা গোলাম কাদের, জেলা জাতীয় পার্টি সদস্য রফিক উল্লাহ সেলিম প্রমুখ।।