পঞ্চসারে ভূমি সেবা সপ্তাহে সেবা পেয়ে খুশি
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের ভূমি সপ্তাহের সেবা পেয়ে খুশি পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের সেবা প্রার্থীরা। গত ২২ মে দিকে শুরু হওয়া এই ভূমি সেবা সপ্তাহ চলবে ২৮ মে পর্যন্ত।
গত তিন দিনে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা প্রার্থীদের চাপ বেড়েছে কয়গুণ । এত চাপ থাকা সত্ত্বেও স্মার্ট সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইউনিয়নটির সেবা প্রার্থী সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভূমি অফিসটি ঘুরে দেখা গেছে সেবা প্রার্থীদের প্রচুর চাপ রয়েছে। স্মার্ট ভূমি সেবা সপ্তাহের সেবানিতে অপেক্ষমান রয়েছেন ইউনিয়নটি সাধারণ মানুষ।
সেবা প্রার্থীরা দ্রুততার সহিত সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ ছাড়াও ধন্যবাদ জানিয়েছেন সরকারের এই মহৎ উদ্যোগকে।
পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন বলেন,গত ২২ মে থেকে আমাদের ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আমরা আমাদের সাধ্যমত সাধারণ মানুষকে সঠিক সেবা দানের চেষ্টা করে যাচ্ছি।
সেবা সপ্তাহ সুন্দর পর থেকে অন্যান্য দিনের তুলনায় সেবা গ্রহীতারা বীর জমাচ্ছে এছাড়াও সেবা প্রার্থীরা স্মার্ট সেবা পেয়ে খুবই আনন্দিত।