মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে ধলেশ্বরীর তীরে শুরু হয় উচ্ছেদ অভিযানটি চলে বিকেল ৫ টা পর্যন্ত। ২য় দিন আজ মঙ্গলবার সকালে পুনরায় অভিযান শুরু হয়। ২ দিনের অভিযানে এখন পর্যন্ত মোট ৬৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আড়াই একর জমি উদ্ধার করা হয়েছে।
অভিযানের শুরুতেই স্থানীয়দের বাঁধার সম্মুখীন হতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনীকে। পরে বারবার থেমে থেমে বৃষ্টিতে অভিযান পরচিালনা করতে বেগ পেতে হয় কর্মকর্তাদের। ভারি বৃষ্টির কারণে মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে অভিযানটি সমাপ্ত ঘোষনা করা করে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্চ আদালতে নির্দেশনা বাস্তবায়নে নদীকে দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদীর তীর দখল করে গড়ে উঠা প্রায় ৭৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদের লক্ষ্যে দুইদিন ব্যাপী চলছে এই অভিযান।
পর্যায়ক্রমে নদীর তীর দখল করে গড়ে ওঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে, এতে কাউকেই কোন ধরনের ছাড় দেয়া হচ্ছে না জানান অভিযানে নেতৃত্ব দেওয়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক শহিদুল ইসলাম।
২): মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম পরিচালক বিআইডব্লিউটিএ।
তবে উচ্ছেদকৃতরা ঘর-বাড়ি হারিয়ে অভিযোগ করেন পূর্বে নোটিশ প্রদান না করে হঠাৎ এমন অভিযান সম্পূর্ণ আইন বহির্ভুত কাজ।
ভক্সপপ- উচ্ছেদকৃত জনসাধারণ
ফুটেজ নোটঃ ঘটনা সংশ্লিষ্ট ৩টি ফুটেজ ও ২টি সিংক (সট), একাধিক ভক্সপপ সহ বিস্তারিত এফটিপিতে মে মাসের ২২ তারিখের ফাইলে দেয়া আছে
তারিখ: ২২ মে ২০২৩