গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট পলিটেকনিক) এর কম্পিউটার বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে জিস্ট পলিটেকনিকের ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি শাখা হতে পুরস্কার বিতরন করা হয়।
কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিঃ মামুন শরীফ, ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর ও রেজিস্ট্রার ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল, ইলেকট্রিক্যাল বিভাগের চীপ ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রিফাত শিকদার,
(নন-টেক) ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর (ইংরেজী) ইতি আক্তার, কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ মনিরুল দিপু, সিভিল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ আশিকুর রহমান,জুনিয়র ইন্সট্রাক্টর ইঞ্জিঃ জাকারিয়া সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন পর্বের শিক্ষার্থীরা।