মুন্সিগঞ্জে র্স্বনের দোকানের ডাকাতির ঘটনায় ৩ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ সদরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৩৬ঘন্টার মধ্যে ৩ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তাদের কাছ ১৯৪ভরি রূপা, ২ভরি স্বর্ণ ও নগদ অর্থসহ লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সুজন(৩৬), নাজমুল (২৩), ইসমাইল মোল্লা (৩০) পেশাধার ডাকাতদলের সদস্য ।

এদের মধ্যে সুজন ও নাজমুলের বাড়ি মুন্সিগঞ্জ, ইসমাইলের বাড়ি পটুয়াখালি। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিয়ে এসব তথ্য জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।
পুলিশ সুপার জানান, গত ৯মে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার খবরের পরপরই মাঠে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় সিসি টিভি ফুটেজ ও গেøাবাল লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে কয়েকজন ডাকাতকে সনাক্ত করা হয়।

পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে খোয় যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জরিত থাকার কথা স্বীকার করছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো চক্রটি।

গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জনান পুলিশ সুপার।
প্রসঙ্গত গত ৯ই মে ডাকাতির ঘটনায় পরদিন সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে স্বর্ণ ব্যবসাযী গোপাল কর্মকার।

প্রেসবিফিয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, সদর থানা ওসি তারেকুজ্জামান ।

তারিখ: ১১-০৫-২০২৩ইং