মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৯৯১ ব্যাচের পুনর্মিলনী নানা আয়োজনে অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের ১৯৯১ এসএসসি ব্যাচের পুনর্মিলনী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপী বিদ্যালয় আঙ্গিনায় অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৯১ ব্যাচের ইয়াছিন সুমন ও মো. শাহিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ, আরো অতিথি ছিলেন মালখানগর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর খানসহ আরো শিক্ষকবৃন্দ।
এছাড়া পুনর্মিলনী আয়োজনের সার্বিক সহযোগিতা করেন আহবায়ক কমিটির সদস্য ৯১ ব্যাচের মহিউদ্দিন আহম্মেদ, মনির সিকদার, দেলোয়ার হোসেন, খোরশেদ আলম, আলি আজগর রিপন, আনজুম দেওয়ান মিজানুর রহমান, সানজিদা ইসলাম মিনু, আঃ কাইয়ুম, স্বপন খান প্রমুখ।