মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার নোয়াদ্দা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। নোয়াদ্দা কিং রাইডার্সের আয়োজনে ৮ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে মধ্য নোয়াদ্দা কিংস রাইডার্সকে ৪ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নোয়াদ্দা কিং রাউডার্স জয় লাভ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক মোঃ আবদুর রহমান জীবন,
বিশেষ অতিথি উপস্থিত যুবলীগ নেতা বাবু কাজী, মোঃ জিয়াউর সরদার, মোঃ আবু সাঈদ বেপারী, মোঃ দরবার খান, মোঃ নুরুদ্দিন সরকার, মোঃ আনোয়ার হোসেন খান, জসিম দেওয়ান, জেলা ছাত্রলীগ নির্বাহী সদস্য ও সদর উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি আনোয়ার হোসেন বাবু মোল্লা,
বোরহান মুন্সি, সাদ্দাম মাদবর, জগন্নাত বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোঃ ইউনুস , মোঃ তারা দেওয়ান, আওলাদ ঢালী, বিল্লাল সরদারসহ আরো অনেকেই।