মুন্সীগঞ্জে ৩২ শত পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, থ্রী পিস ও খাদ্য সামগ্রী বিতরণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্পেন প্রবাসী মোঃ শাহ আলম শেখের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩ হাজার ২ শত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ইসলামবাগ গ্রামে তার নিজ বাড়ী থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো শাড়ী, লুঙ্গি, থ্রী পিস, চাউল, ডাল, চিনি, তেল, সেমাই ও দুধ। অসহায় পরিবার গুলোর হাতে এসব তুলেদেন প্রবাসী মো. শাহ আলম শেখের বাবা হাজী আব্দুল করিম শেখ। এ সময় উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ মেম্বার, দ্বীন ইসলাম মেম্বার, আব্দুল মোতালিব প্রমুখ।