ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় ৪ জন নিহত আহত ১৯
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-মাওয়া মহাসড়ক মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাস্তার পাশে রাখা একটি ট্রাকের সঙ্গে পিছন থেকে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস নামের একটি বাস ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০) আরিফ কাজী ও আরেকজন অজ্ঞাত নারী। তারা সবাই শরীয়তপুর বাসী।
তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে দুজন নিহত রয়েছে। আহত ১৯ জনের মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।#
২০-০৪-২০২৩