নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুরাতন মোস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে দুস্থদের বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া এলাকায় যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে এসব কাপড়, লুঙ্গি ও অর্থ বিতরণ করা হয়।
পুরাতন মুস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃইয়াছিন চোকদার এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন শেখ লিমনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃপলাশ হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুরাগ মাহমুদ, মোঃ আজিম,পুরাতন মুস্তফাগঞ্জ যুব উন্নয়ন সংস্থার সদস্য মোঃ লিমন মো:ইমন শেখ, মোঃফাহিম হোসেন, মোঃসিয়াম শেখ, মোঃসাজিদ শেখ, মোঃমিজান,মোঃরাহাত,মোঃশিবলী,ফাহিম,মোঃমুন,মুছা,মিদুল,আরাফাত নাফিজ,মুবিন, প্রমুখ।
তারিখ: ১৫-০৪-২০২৩ইং