মুন্সীগঞ্জের দরিদ্র অসহায় পরিবারের ১৫ মেয়ের বিয়েসহ ১২ শতাধিক পরিবার পেল আর্থিক সহায়তা।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে অসহায় দরিদ্র পরিবারে ১৫ কন্যার বিবাহ ও ৬ গ্রামের হাজার পরিবার পেলো ঈদ উপহার নগদ অর্থ। ঈদের আগে নগদ অর্থ পাওয়ায় অসচ্ছল পরিবারের মাঝে আনন্দের জোয়ার বইছে। এছাড়াও অর্থের অভাবে বিয়ে না হওয়া হতদরিদ্র পরিবারের ১৫ কন্যাকে বিবাহের ব্যবস্থা করেছেন লায়ন্স ক্লাব ও নীট কনসার্ন গ্রুপ।
তাদের এমন মহতি উদ্যোগ অসহায় পরিবারের মাঝে আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। এছাড়াও হার্ড ও ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের ১২ জন রোগীকে অপারেশন সহ চিকিৎসার ব্যবস্থা করেন তারা। প্রতিবছরের মতো লায়ন্স ক্লাব ও নীটকানসান গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ ঈদ উপহার হিসাবে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি,মধ্যে মাকাহাটি,মহেশপুর,পূর্ব মাকাহাটিসহ ৬ টি গ্রামের হতদরিদ্র চিহ্নিত করে সর্বোচ্চ ১ লাখ টাকাসহ সর্বনিম্ন দুই হাজার টাকা করে ১২ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন
আই পি পি লায়ন জয়নাল উদ্দিন মোল্লা, তার সহধর্মিনী লায়ন ক্লাব ও ঢাকা নীট কনসান গ্রুপের প্রতিষ্ঠাতা পি এম জি এফ
শামসুন নাহার , শিল্পপতি লায়ন পি এম জি এফ হাজী জাহাঙ্গির হোসেন মোল্লা, লায়ন হাবিবা আক্তার , লায়ন আবু খালেদ খান,লায়ন সালাউদ্দিন আহাম্মেদ, লায়ন লোকমান হোসেন বাবু প্রমুখ।