মুন্সীগ‌ঞ্জে ১হাজার প‌রিবার পে‌লো ঈদ উপহার

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হতদরিদ্র ১হাজার পরিবারের মা‌ঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ‌বিতরন করা হয়েছে।
শ‌নিব‌ার সকা‌লে জেলা সদরে মিরকা‌দিম পৌরসভার টেংগর এলাকায় সা‌বেক অ‌তি‌রিক্ত আই‌জি‌পি মাহাবুব হো‌সেন এর বা‌ড়ি‌তে ঈদ উপহার বিতরন করা হয়।

 

এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ পু‌লি‌শের সা‌বেক অ‌তি‌রিক্ত আই‌জি‌পি ম‌াহাবুব হো‌সে‌নের সহধর্মনী তাস‌লিমা আক্তার কুইন, ম‌ানবতার পাঠাগার সংগঠ‌নের প‌রিচালক সাইফুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ও আবু সাঈ‌দের সঞ্চালনায় এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন দিবা আক্তার,

কনিকা আক্তার, হা‌সিনা আক্তার, আ‌মেনা আক্তার, জুবা‌য়েদা নাজ‌নিন, মিরা আক্তার, আ‌দিবা আক্তার, মোঃ মান্নাফ হো‌সেন, এস ডি শা‌কিব, মোঃ জুবা‌য়েদ, ‌মোঃ তানভির, ইমু আক্তার না‌হিদ, ইমন সহ আ‌রো অ‌নে‌কেই।