সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে কর্মরত বাংলা টিভি, ডেইলি ভোরের পাতা, দ্য পিপলস টাইম ও অনলাইন পোটাল ধলেশ্বরী টিভির সাংবাদিক মোঃ মোস্তফার মায়ের মৃত্যুবার্সিকী উপলক্ষে সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মোঃ মোস্তফা।
সিরাজদিখান উপজেলা বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদীয়া গ্রামের একটি সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মৃত আলী হোসেন গাজীর তৃতীয় নং কণ্যা মৃত রোজিনা বেগম। বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের মৃত হাসান আলী মুন্সীর তৃতীয় নং
পুত্র মৃত ওসমান গনির সাথে সংসার জীবনে প্রায় ৭০ বছর সংসার করে তিন পুত্র ও তিন কণ্যা রেখে গত ২০১১ সালের বৈশাখ মাসের ২ তারিখে পরলোক গমন করেছেন।
(১৫ এপ্রিল) শনিবার ভোরে উপজেলা বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর কেন্দ্রীয় কবরস্থানে মৃত রোজিনা বেগমের করব জিয়ারত, কোরআন তেলায়ত করা হয়। পরে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত ও তার নিজ বড়ি এবং স্বজনদের বাড়িতে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এবিষয়ে সাংবাদিক মোঃ মোস্তফা বলেন মা’কে হারিয়ে এতিম ১২ বছর আগে। আল্লাহর কাছে মায়ের জন্য দোয়ার দরখাস্ত করা ছাড়া আর কি করতে পরি। প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে দোয়া চাই মায়ের জন্য। আজ আমার মায়ের মৃত্যুবার্সিকী সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন।