হাজী জুলহাস মিয়া ট্রাস্টের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে কাপড়-ইফতার বিতরন, কোরআনখানি ও দোয়া মাহফিল।

শরমিতা লায়লা প্রমি, মুন্সীগঞ্জঃ

মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার চেতনায় একাত্তর কার্যালয়ে হাজি জুলহাস মিয়া ট্রাস্টের উদ্যোগে মিরকাদিম পৌর নাগরিক কমিটির আয়োজনে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে কাপড় ও ইফতার বিতরন করা হয়।

জুম্মা নামাজের পর স্থানীয় মাদ্রাসার হাফেজগন পবিত্র কোরআন খতম করেন এবং দোয়া মাহফিলে মরহুম হাজি জুলহাস মিয়ার পরিবারবর্গের সকল সদস্য চেতনায় একাত্তর সম্পাদকের বড় ভাই আমেরিকা প্রবাসী সাবেক সোনালী ব্যাংকের জি.এম শরফুদ্দিন আহাম্মেদ, সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন, ছেলে সৌরভ আহাম্মেদ জনির সুস্থতা কামনা এবং পরিবারের সদস্য ও এলাকাবাসী সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে কাপড়-ইফতার বিতরন-কোরআনখানি ও দোয়া মাহফিলে আরও উপস্থিত থাকেন স্থানীয় মহিলা মাদ্রাসার খতিব মৌলানা তোফাজ্জল হোসেন, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি সালাউদ্দিন মুন্সী, খোলসা কথা পত্রিকার সম্পাদক হাফেজ মাহামুদুল হাসান,

মামুন মৃধা প্রমুখ। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ বলেন বিগত তিন বছর যাবত এই ট্রাষ্টের পক্ষ থেকে করোনাকালীন সময় এবং বিভিন্ন উৎসবে স্থানীয় অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে, আগামিতেও আরও বড় পরিসরে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।