মুন্সীগঞ্জে সাংকৃতিক কর্মীর উপরে হামলার প্রতিবাদে ৪১ সংগঠনের মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও মিরকাদিম পৌর আওয়ামী লীগ উপদেষ্টা ম. মনিরুজ্জামান শরীফের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুক্রবার বিকেল ৪ টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী এ প্রতিবাদী মানববন্ধন করেন।

এসময় জেলার ৪১টি সংগঠনের নেতাকর্মীরা ম. মনিরুজ্জামান শরীফ উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলেন, মনিরুজ্জামান শরীফ একজন সাংস্কৃতিক ব্যক্তি। সে সচ্ছতার সাথে রাজনীতিও করেন। যে সন্ত্রাসীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এতে সভাপতিত্ব করেছে মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. সুজন হায়দার জনি।

গেলো বৃহস্পতিবার রাত ১১ টায় মিরকাদিম থেকে বাড়ি ফেরার পথে রামগোপালপুর এলাকায় রাস্তা ব্যারিকেট দিয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে পেটায় তাকে।

০৬-০৪-২০২৩।