মুন্সীগঞ্জ বিপিএল টি ১০ এর ফাইনাল অনুষ্ঠিত
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বসারচর প্রিমিয়ার লীগ-বিপিএল টি ১০ ফাইল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ারের বসারচর মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
বসারচর স্পোটিং ক্লাবের আয়োজনে ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে বসারচর কেপিটালসকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বসারচর নাইট রাইডার্স জয় লাভ করে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ মাহমুদুল হাসান সাদি ভূইয়া। এছাড়াও এসময় আরো উপস্থিতি ছিলেন, বসারচর এলাকার কৃতি সন্তান উজ্জ্বল হোসেন বীর, সুরুজ শিকদার, মোহাম্মদ আলী দেওয়ান, হালেম গাজী ঝন্টু দেওয়ান আক্তার মিজি মান্নানসহ আরো অনেকেই।