রাজনীতিক হানাহানি নয় আমরা সবাইকে নিয়ে আলোকিত ভূরুঙ্গামারী গড়তে চাই- সাবেক ছাত্রলীগ সভাপতি শোভন চৌধুরী

কুড়িগ্রাম প্রতিনিধি :
আমরা রাজনৈতিক হানাহানি নয়, ভেদাভেদ ভূলে, সবার সহযোগিতা নিয়ে ভূরুঙ্গামারী উপজেলাকে একটি মডেল উপজেলা ও আলোকিত ভূরুঙ্গামারী গড়ে তুলতে চাই। মঙ্গলবার (২১ মার্চ) রাতে ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন কতৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

চরভূরুঙ্গামারী উচ্চ বিদ‍্যলয় মাঠে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজোওয়ানুল হক চৌধুরী শোভন। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন, তিলাই ইউনিয়ন আওয়ালীগ সভাপতি আবুল হোসেন, চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

এসময় উপস্হিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আমিনুর রহমানসহসহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে স্হানীয় শিল্পীদের নিয়ে মনোরোম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
###
আমিনুর রহমান বাবু

২২/০৩/২৩