মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের
সিরাজদিখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও শেষে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃতি প্রতিযোগি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহামিনা আক্তার তুহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা,
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, ওসি একেএম মিজানুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। #