সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার কক্ষ উদ্বোধন, জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও গুনীদের সম্মাননা ক্রেস্ট প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাদরাসা আঙ্গিনায় অনুষ্ঠানে কমিটির সভাপতি আলহাজ্ব সামছুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি ও শিক্ষানুরাগী আবু হোসেন খান, সমাজ সেবক আব্দুল হামিদ মিন্টু। মাদরাসা সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সুপার আব্দুল আজিজ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে গুনীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ২০২২ এর দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৪ শিক্ষার্থীকে নগদ অর্থ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম পিন্টু, সমাজ সেবক শাহালম খান, হাজী নজরুল ইসলাম মাদবর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান,
আব্দুল আউয়াল জিহাদী, ডা. আজিজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী স্বপন খান, মাদরাসা কমিটির সদস্য হাজী আনোয়ার হোসেন রাজা, হাজী ফিরোজ আহমেদ, হাজী মাসুদুর রহমান, আলী ইসলাম মাদবর প্রমুখ।
১২-০৩-২০২৩