মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা উপ-নির্বাচনে প্রভাবখাটিয়ে নির্বাচানীয় মনোনয়ন অবৈধ করে এখন ভোটারদের মাঝে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে বেসরকারি ভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া
উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহীদ এর বিরুদ্ধে। বুধবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের চারণ সাংবাদিক শফিউদ্দিন মিলনায়তে সংবাদ সম্মেল করে এমন অভিযোগ তোলেন ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রাহাত খান রুবেল।
এসময় তিনি অভিযোগ করে বলেন,আমি ভোটাদের অধিকার রক্ষায় চেষ্টা করেছি কিন্তু উপনির্বাচনে নৌকা প্রার্থী কাজি আব্দুল ওয়াহীদ আমার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে প্রভাবখাটিয়ে মনোননয়ন বাতিল করেন যাতে করে সে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। তিনি শুধু আমার মনোনয়ন বাতিল করেই ক্ষ্যান্ত হননি এখন আমার বিরুদ্ধে টাকা নিয়ে নির্বাচন থেকে সরে গিয়েছি বলে অপপ্রচার চালাচ্ছেন। যা মোটেও সত্য নয়।
আমি এর তীব্রপ্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও ভোটাদের প্রতি এসব অপপ্রচারে কান না দেয়ার অনুরোধ জানান। এসময় বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মিছাড়াও উপস্থিত ছিলেন, সোনারং ইউনিয়ন আ. লীগের সদস্য দেলোয়ার হোসেন শেখ, ৫নং ওয়ার্ড আ. লীগ সাধারণ সম্পাদক সোহরাব বেপারি, ইউনিয়ন আ. লীগ নেতা আব্দুল হাই লাকুড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির পাশা প্রমুখ।