বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ

সোমবার সকা‌লে মুন্সিগঞ্জ সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি,

Exif_JPEG_420

মিরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালাম, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলমগীর খান, শিক্ষানুরাগী ম মনিরুজ্জামান শরীফ,

শেখ মনিরুজ্জামান রিপন, ফারজান সুমন, জাহাঙ্গীর অপু, মিরকাদিম পৌর কাউন্সিলর গণ, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মৃনাল কান্তি দাস বলেন খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তির বৃদ্ধি ঘটায় এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্দীপ্ত হয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ অবদান রাখতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন।