মুন্সীগঞ্জের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার এই ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ।
উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের তত্ত¡াবধানে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,
সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, মানবাধিকার কর্মী হুমায়ুন কবির সাগর, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুবর রহমান, ইছাপুরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ আরো অনেকে। #