সিরাজদিখানের দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজদিখানে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা প্রায় ২ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, পেনশনের বই ও কাগজ-পত্র নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহমেদ হোসেন পাঠানের বাড়িতে।
বুধবার দুপুরের দিকে চোরেরা বাড়ির দেয়াল টপকিয়ে বিল্ডিং এর প্রধান ফটকের তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে। বিভিন্ন রুমে থাকা মূল্যবান জিনিস পত্র তছনছ করে। কাঠের আলমিরা ভেঙ্গে টাকা, স্বর্ণালঙ্কার, প্রয়োজনিয় কাগজ-পত্র নিয়ে যায়। আহমেদ হোসেনের শ্যালক মামুন আল রাসেদ জানান আমার বোন কানিজ ফাতেমা পারুল নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা। সে প্রতিদিন সকালে স্কুলে চলে যায় বিকালে আসে। দুলা ভাই এখন অবসরে আছেন।
পাশেই আমার ভাগনির বাড়ি, ভাগনি প্রিয়াঙ্কা ব্যাংকে চাকুরি করে। তার বাড়িতে গিয়ে দুলা ভাই ছোট দুই নাতনিকে প্রতিদিন সময় দেন। তাই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কেউ বাসায় থাকে না। আমরা ধারনা করছি রাস্তার সাথে বাড়ি দুপুরের দিকের কোন এক সময় চোরেরা দরজা ভেঙ্গে এসব জিনিস পত্র নিয়ে যায়।
আহমেদ হোসেনের মেয়ে প্রিয়াঙ্কা জানান, ২ লাখ ১০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও বাবার পেনশনের বইসহ কিছু কাগজ পত্র চুরি হয়েছে। এখনো থানায় যায় নাই, বাবা মানসিক ভাবে অসুস্থ, একটু সুস্থ বোধ করলে থানায় যাবে।
সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, বিষয়ট অবগত না,  কেউ থানায় অভিযোগ দিতে আসেনি, অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নিব। #