মাতৃভাষা দিবসে মুন্সিগঞ্জে শিশুদের রং তুলির আঁচড়ে ফুটে উঠলো বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতি।
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা শহরের ইদ্রাকপুর কেল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে জীবন উৎসর্গকারী সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রং তুলির আঁচড়ে শিশুরা সাদা কাগজে ফুটিয়ে তোলেন শহীদ মিনার সহ বায়ান্নর ভাষা আন্দোলনের ছবি।
পরে উপস্থিত বিচারকরা শিশুদের নিপুন হাতে আঁকা সৌন্দর্য বিবেচনায়,বিজয়ীদের নাম ঘোষণা করেন। এরপর বিজয়ী শিক্ষার্থীদের সহ প্রায় শতাধিক শিশুর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, (ক) বিভাগ থেকে সঞ্চিতা মন্ডল শিমু,মো: রিজোয়ান ও পূর্ণতা। (খ) বিভাগ থেকে তথাকথ সরকার,তাসনিমা জামান ও গাজী মো: আল জারিফ। এবং গ বিভাগ-থেকে মন্দিরা মন্ডল, আল জাহিদ ও আতিয়া শিকদার।
এছাড়াও (ঘ) বিভাগ-থেকে মিমিয়া শরিফ মিমু, মো: আলিফ, ও লিয়ানা। আর (ঙ) বিভাগ-থেকে সামিয়া শরিফ, মারিয়া জাফ্রীন, তুসি আক্তার সহ প্রতিটি বিভাগ থেকে মোট তিনজন করে।
বিডি ক্লিনের অতিরিক্ত মুন্সিগঞ্জ জেলা সমন্বয় জাকারিয়া কাইসার জানান,ভাষা শহীদদের অবদান ও দেশের সঠিক ইতিহাসকে জানতে সমাজের বিত্তবানদের সহ সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসা জরুরি।
এতে এ ধরনের আয়োজন এর কারণে আগামী প্রজন্মের শিশুদের মধ্যে বারণ তো বয়স থেকেই,ফুটে উঠবে দেশপ্রেম।
পরে অনুষ্ঠান শেষে পুরস্কার হাতে নিয়ে উল্লাসে মেতে ওঠেন কোমলমতি শিশুরা। এতে প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টু সরকার, সজল শ্রাবণ, হামিদা কাখাতুন,অ্যাডভোকেট নাছিমা আক্তার,মাহমুদ হাসান, জেলা সম্নয়ক বিডিক্লিন মুন্সিগঞ্জ,মো: জাকারিয়া কাইসার, অতিরিক্ত সম্নয়ক বিডিক্লিন মুন্সিগঞ্জ।